রূপসায় রনি হত্যা মামলার অন্যতম আসামি টিটু গ্রেপ্তার।

মো: আল মাসুম খান,খুলনা বিভাগ ব্যুরো চিফ :

রূপসায় রনি হত্যা মামলার অন্যতম আসামি টিটু গ্রেপ্তার।
খুলনার রূপসা উপজেলার রাজাপুরের মোছাব্বরপুর গ্রামের রনি ওরফে কালা রনি হত্যা মামলার অন্যতম আসামি টিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার পর গোপালগঞ্জ সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৫ দিনের রিমান্ডের আবেদন করে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন।
গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমের সাংবাদিকদের নিশ্চিত করে রূপসা থানার অফিসার ইনচার্জ মো: মাহফুজুর রহমান বলেন, রনি ওরফে কালা রনি বি কোম্পানির প্রতিষ্ঠাতা সদস্য। মাদক ব্যবসাকে কেন্দ্র করে ২৫ মে রাতে বাড়ি থেকে ডেকে দুর্বৃত্তরা তাকে হত্যা করে।
তিনি গণমাধ্যম বলেন, হত্যাকাণ্ডের আগে টিটু রনির বাড়িতে খাওয়া দাওয়া করে এবং তাকে রনি বাইরে ডেকে নিলে দুর্বৃত্তরা তাকে গুলি এবং কুপিয়ে হত্যা করে। এর আগে টিটু রনির বাড়িতে ব্যবহৃত মানিব্যাগ ফেলে রেখে যায়। হত্যাকাণ্ডের পর টিটু রনির বাড়ি থেকে মানিব্যাগ নিয়ে যায়