রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে অবৈধ অস্ত্রসহ পাভেল গ্রেফতার।

নিজস্ব প্রতিনিধি (ক্রাইম নিউজ) :

রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে অবৈধ অস্ত্রসহ পাভেল গ্রেফতার।রাজধানীর ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ভীতি প্রদর্শনের ঘটনার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবকের নাম আলিনুর পাভেল ওরফে পাভেল (৩২)।
ভাটারা থানার জোয়ার সাহারা খাঁ পাড়া এলাকার বাসিন্দা রাশেদুজ্জামান রাজুর সাথে পূর্ব শত্রুতার জেরে আলিনুর পাভেলসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের একটি দল প্রাইভেটকারে করে রাজুর বাসার সামনে এসে অকথ্য ভাষায় গালাগাল করেন সেই সাথে দুই রাউন্ড ফাঁকা গুলি করে ভয়ভীতি প্রদর্শন ও সিসি ক্যামেরা ভাঙচুর করে। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা খুন করার হুমকি দিয়ে পালিয়ে যান। এ ঘটনার পর ভাটারা থানায় একটি মামলা দয়ের করেন ভুক্তভোগী।
মামলার তদন্ত করে শনাক্ত করা হয় পাভেলকে। অবশেষে গতকাল রাতে কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে আলিনুর পাভেল ওরফে পাভেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,ঘটনার সাথে জড়িত পাভেলের সঙ্গীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার হওয়া আসামি পাভেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।