

বাবলির বাসায় চুরিনিজস্ব প্রতিবেদক :
রাজধানীর আদাবর এলাকায় লোকসংগীতশিল্পী বাবলী সরকারের বাসা থেকে ৪৫ ভরি স্বর্ণ চুরির অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের নাম মাহিন ও রেহান, যাদের বয়স ১৬ বছর।
পুলিশ জানিয়েছে, গত ২৮ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে বাসার লকার ভেঙে এই চুরির ঘটনা ঘটে, যখন পরিবারের সদস্যরা বাইরে ছিলেন। চুরির পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী পরিবার গতকাল শুক্রবার আদাবর থানায় মামলা দায়ের করে। মামলার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং মাহিন ও রেহানকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া ৪৫ ভরি স্বর্ণালংকারের মধ্যে ৩২ ভরি উদ্ধার করা হয়েছে।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহাঙ্গীর জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাকি স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন ভুক্তভোগী পরিবারের আত্মীয়