রাজধানীতে ঈদের প্রধাণ জামাত জাতীয় ঈদগাহে আনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক :

এক মাস সিয়াম সাধনার পর এল খুশির ঈদ। সম্পূর্ণ ভিন্ন পরিবেশে এবার সারা দেশে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। রাজধানীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায়। সোমবার সকালে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয়েছে ঈদের আনুষ্ঠানিকতা। কুশল বিনিময়, কোলাকুলি, স্বজনের কবর জিয়ারত, আত্মীয়-স্বজনদের বাড়ি বাড়ি ঘুরে দেখা সাক্ষাৎ করে আজ সময় পার করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সোমবার ঈদুল ফিতর উদ্‌যাপনের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকেই শুরু হয় সামাজিক মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময়। রমজান মহান আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত ও মাগফিরাতের সুসংবাদ নিয়ে আসে। মুসলমানরা সিয়াম সাধনার মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করার চেষ্টা চালান। পার্থিব জীবনে মুসলমানদের জন্য এটা অনেক বড় আনন্দের দিন। আরও আনন্দের বিষয় হচ্ছে মাহে রমজান শেষে খুশির ঈদ। কারণ এই ঈদ ফিতরা দিয়ে গরিবের পাশে দাড়ানোর দিন।

এক মাস সিয়াম সাধনার পর এল খুশির ঈদ। সম্পূর্ণ ভিন্ন পরিবেশে এবার সারা দেশে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। রাজধানীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায়।
সোমবার সকালে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয়েছে ঈদের আনুষ্ঠানিকতা। কুশল বিনিময়, কোলাকুলি, স্বজনের কবর জিয়ারত, আত্মীয়-স্বজনদের বাড়ি বাড়ি ঘুরে দেখা সাক্ষাৎ করে আজ সময় পার করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সোমবার ঈদুল ফিতর উদ্‌যাপনের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকেই শুরু হয় সামাজিক মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময়।
রমজান মহান আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত ও মাগফিরাতের সুসংবাদ নিয়ে আসে। মুসলমানরা সিয়াম সাধনার মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করার চেষ্টা চালান। পার্থিব জীবনে মুসলমানদের জন্য এটা অনেক বড় আনন্দের দিন। আরও আনন্দের বিষয় হচ্ছে মাহে রমজান শেষে খুশির ঈদ। কারণ এই ঈদ ফিতরা দিয়ে গরিবের পাশে দাড়ানোর দিন।