
রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিবেদক :

রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীর পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও স্তব্ধ। রংপুর নগরীর মাছুয়া পাড়ায় সংঘটিত এ হৃদয়বিদারক ঘটনা মানুষের বিবেককে নাড়া দিয়েছে।
একটি পরিবারের চারজন মানুষের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও শোকাবহ। এ ঘটনায় নিহতদের স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
রংপুরের মাছুয়া পাড়ার এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন করবে—এটাই এখন সবার প্রত্যাশা।
বিস্তারিত আসছে…….