মেয়েকে হত্যার পর বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে শহরজুড়ে ঘোরেন বাবা।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

মেয়েকে হত্যার পর বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে শহরজুড়ে ঘোরেন বাবা।

খুলনায় কিশোরী মেয়ে নির্জনা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বাবা আকাশ। রবিবার (১৯ জুলাই) বিকালে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. আসাদুর জামান তার জবানবন্দি লিপিবদ্ধ করেন। এ সময় আকাশ পারিবারিক কলহের জেরে নিজের সন্তানকে হত্যার কথা স্বীকার করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, শনিবার (১৮ জুলাই) দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলার একটি দোকান থেকে আকাশকে গ্রেফতার করে র‍্যাব। এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য দেন এবং স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হন। আদালত জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশি তদন্ত ও জবানবন্দি সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই সকালে নির্জনা তার স্বামীর সঙ্গে চলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পরে পরিবারের সদস্যরা তাকে ফিরিয়ে আনেন। ওইদিন বিকালে মা আরিফা ইয়াসমিন সীমার সঙ্গে নির্জনার বাগবিতণ্ডা হয়।

মেয়েকে হত্যার পর বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে শহরজুড়ে ঘোরেন বাবা।
এ সময় নির্জনা তার মায়ের গায়ে হাত তোলেন এবং গলা টিপে ধরেন। আকাশ কাঠের চলা দিয়ে শাসন করতে গেলে দুর্ঘটনাবশত সেটি নির্জনার মাথায় আঘাত করে। পরে তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন তারা। মেয়ের মরদেহ গুম করার উদ্দেশ্যে আকাশ কালো রঙের লুঙ্গি দিয়ে মরদেহটি বেঁধে প্লাস্টিকের বস্তায় ভরে দোতলা থেকে নিচে নামিয়ে আনেন।

এরপর মোটরসাইকেলে করে মরদেহ নিয়ে শহরের বিভিন্ন স্থানে ঘুরতে থাকেন আকাশ। একপর্যায়ে প্রান্তিকা আবাসিক এলাকার একটি নির্জন সড়কে বস্তাবন্দি মরদেহটি ফেলে রেখে চলে যান। বাড়িতে ফিরে রক্তের দাগ মুছে ফেলেন আকাশ ও তার স্ত্রী। রাতে দুজন কান্নাকাটি করেন এবং পরদিন সকালে পালিয়ে যান।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বস্তাবন্দি ও রক্তাক্ত মরদেহ উদ্ধারের পর প্রাথমিক ভাবে হত্যাকাণ্ডের কোনো সুনির্দিষ্ট কারণ বা সূত্র পাওয়া যায়নি।

এমনকি পিবিআই ও সিআইডির মতো বিশেষায়িত সংস্থাও প্রথমদিকে নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি। লাশটির পরিচয় উদ্ঘাটন নিয়ে পুলিশ প্রশাসন দুশ্চিন্তায় ছিল। ঘটনার দিন রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহত কিশোরীর ছবি প্রকাশ করা হয়। পরদিন বিকালে মরদেহটির প্রকৃত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

মেয়েকে হত্যার পর বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে শহরজুড়ে ঘোরেন বাবা।
তিনি গনমাধ্যমকে আরও জানান, তদন্ত চলাকালে সবচেয়ে সন্দেহজনক বিষয় ছিল, একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও নিহতের মা-বাবার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে বিভিন্ন কৌশল ও আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রথমে নির্জনার মা আরিফা ইয়াসমিন সীমাকে থানায় আনা হয়। প্রথমদিকে তিনি হত্যাকাণ্ডের বিষয়ে নীরব থাকলেও ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ঘটনার বিস্তারিত তথ্য দিয়ে সত্য স্বীকার করেন।

মেয়েকে হত্যার পর বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে শহরজুড়ে ঘোরেন বাবা।
ঘটনার ছয় দিন পর হত্যাকাণ্ডে ও মরদেহ বহনে ব্যবহৃত আকাশের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরে ঘটনার ১০ দিন পর ডুমুরিয়া উপজেলা থেকে আকাশকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১০ জুলাই আরিফা ইয়াসমিন সীমাও আদালতে মেয়ে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।