মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার দ্বি-বার্ষিক নির্বাচনের তফশিল ঘোষনা।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার দ্বি-বার্ষিক নির্বাচনের তফশিল ঘোষনা।

খুলনা: মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৬ সেপ্টেম্বর দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগের দিন ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সংগঠনের বার্ষিক সাধারণ সভা।

 

 

আজ শনিবার (২৫ জুলাই) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।

 

সভায় আগামী দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান করা হয়েছে দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহেরকে।
কমিটির অন্য সদস্যরা হলেন দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান এবং খুলনা গেজেট পত্রিকার সহ-সম্পাদক মো. আনিস উদ্দিন।

 

 

সভায় সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সাধারণ সদস্যদের মতামত গ্রহণ করা হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করা হয়।