
ক্রাইম নিউজ ডেস্ক :

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। সাত আসামিই পলাতক রয়েছেন।
মামলায় ২০২৪ সালের জুলাই গণআন্দোলন দমনে রাষ্ট্রীয় ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ, সহিংসতায় উসকানি, অর্থের জোগান, ষড়যন্ত্র এবং আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যার সঙ্গে আসামিদের সম্পৃক্ততার অভিযোগ আনা হয়।
রাষ্ট্রপক্ষের দাবি, আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে চারটি করে অভিযোগ আনা হয়েছিল। এসব অভিযোগের অধিকাংশই সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। রায়ের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সাজা দেওয়া হয়েছে।
মামলার সাত আসামির কেউ গ্রেপ্তার না হওয়ায় তাদের পলাতক দেখিয়েই বিচার কার্যক্রম পরিচালিত হয়। তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ করা হয়েছিল।
এদিকে সাত আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই রাজধানীর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে সুপ্রিম কোর্টের প্রধান গেটের বাইরে এ বিস্ফোরণ ঘটে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের পর আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।
জোরদারগুরুত্বপূর্ণ এ রায়কে কেন্দ্র করে আগে থেকেই সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন ছিল। রায় ঘোষণার পর ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।
পুলিশের পক্ষ থেকে বিস্ফোরণের উৎস, হামলাকারীদের পরিচয় এবং ঘটনাটির সঙ্গে রায়কে কেন্দ্র করে কোনো পরিকল্পিত নাশকতার যোগসূত্র রয়েছে কি না—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।
রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিই বর্তমানে পলাতক। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, তাদের অবস্থান শনাক্ত করা গেলে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
এই রায়ের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ায় আরও একটি গুরুত্বপূর্ণ রায় যুক্ত হলো। এর আগে একই সময়ের বিভিন্ন ঘটনার মামলায় আরও কয়েকজনকে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও আদালত এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।