ভুমিকম্পে মিয়ারমায় মৃতের সংখ্যা শনিবারই ১৬০০ ছাড়িয়ে।

ডেক্স রিপোর্ট :

ভুমিকম্পে মিয়ারমায় মৃতের সংখ্যা শনিবারই ১৬০০ ছাড়িয়ে।

বাংলাদেশের প্রতিবেশি দেশ মিয়ারমায় গত শুক্রবার ২৯শে মার্চ ভুুমিকম্পের দেশটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে । চারিদিকে শুধু লাশ আর লাশ। বাংলাদেশ সহ বিশ্বের বহ দেশ মিয়ারমার সরকারকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে। উদ্ধার কাজ চলমান।

৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার। কয়েক মিনিটের ব্যবধানে ভুমিকম্পন হয় ৬.৭ মাত্রার। ওই দিন ১০ ঘণ্টায় পর পর ১৪ বার ভুমিকম্প হয় বলে জানা যায়।রয়টার্সের খবরে ভূমিকম্পে তছনছ হয়ে গেছে দেশটির বিস্তীর্ণ এলাকা। শনিবার পরিসংখ্যাণে মৃতের সংখ্যা ১৬০০ শত এর বেশি ছাড়িয়ে গেছে । দেশটির সরকারের পরিসংখ্যান অনুসারে শনিবার পর্যন্ত সেখানে ভূমিকম্পে মৃতের সংখ্যা এক হাজার ৬৪৪ জনে। আহত প্রায় সাড়ে তিন হাজার মানুষ। এখনো অনেকের খোঁজ মেলেনি। ধ্বংসস্তূপ সরাতেই বেরোচ্ছে একের পর এক লাশ। আমেরিকার জিওলজিক্যাল সার্ভিসের অনুমান, মিয়ানমারে মৃতের সংখ্যা ১০ হাজারের  ছাড়িয়ে যেতে পারে ।

মিয়ানমারে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারের কাজ চলছে। অনেকেই এখনো ধ্বংসস্তূপে আটকে আছেন বলে মনে করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় ভূমিকম্পে বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

বহু বাড়ি, মসজিদ এবং অন্যান্য ভবন ধূলিসাৎ হয়ে গেছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মান্দালয়ের অনেক এলাকায় এখনও উদ্ধারকারী দল পৌঁছোতে পারেনি। উদ্ধারকাজে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতিও সেখানে নেই। শনিবার সেখানে খালি হাতেই ধ্বংসস্তূপ সরানোর মরিয়া চেষ্টা করতে দেখা গিয়েছে অনেককে। যারা আটকে আছেন, তাদের বাঁচাতে বহু মানুষ উদ্ধারকাজে হাত লাগিয়েছেন।

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে জাস্তা সরকার। জান্তা সরকারের প্রধান আং লাইং শনিবার মান্দালয়ের বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শনে গিয়েছিলেন। ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমারে উদ্ধার কাজে সহায়তা দিতে আজ রোববার ৩০শে মার্চ দেশটিতে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি দল।