ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণকারী অপরাধী গ্রেফতার- গভর্নর মেয়র ক্ষুব্ধ।

হাকিকুল ইসলাম খোকন, আন্তর্জাতিক প্রতিবেদক :

ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণকারী অপরাধী গ্রেফতার। গভর্নর মেয়র ক্ষুব্ধ
নিউইয়র্ক ব্রুকলিনে একটি প্রি-স্কুলের বাইরে তিনজন হিজাব পরা নারীকে লাথি মেরে, গালি দিয়ে এবং হেইট ক্রাইমের প্রকাশ ঘটিয়ে অপমান করে অপর একজন নারী। এমন কি হিজাব পরিহিত একটি ১২ বছর বয়সী কিশোরীকে ‘গো ব্যাক টু ইয়োর কান্ট্রি’ বলে গালি দেয়া হয়। ঘটনাটি গত ৩০ জানুয়ারি শুক্রবার দুপুরের।
নিউইয়র্ক সিটি পুলিশের বরাতে ডেইলি নিউজে প্রকাশিত খবরে বলা হয়, ব্রুকলীনের ফিফথ এভেন্যু ও ৮৯ স্ট্রিটের কাছে বে রিজ এলাকায় ঐদিন দুপুর আড়াইটার দিকে ৩৩ বছর বয়সী হিজাব পরিহিত এক নারীকে লাথি মারা হয়। এর ৮ মিনিট পরে ৩৯ বছর বয়সী অপর নারী ৯২ স্ট্রিটের কাছে বি-৫৩ বাসে ওঠার সময় পিছন থেকে হিজাব টেনে নামায় ওই একই নারী। এর ৩ মিনিট পরে এর এক ব্লক দূরে ১২ বছর বয়স এক কিশোরিকে ‘গো ব্যাক টু ইয়োর কান্ট্রি’ বলে গালি দেওয়া হয়। ঘটনাটি গত ৩০ জানুয়ারি শুক্রবার দুপুরে ঘটে।।
পুলিশ কল করলে তারা পুরো ঘটনার তদন্তে নামে। বুধবার ৪ দিন পরে স্ট্যাটেন আইল্যান্ডে থেকে উক্ত নারীকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে বেশ কয়েক কাউন্টের অভিযোগ দায়ের করা হয়। এর মধ্যে অন্যতম হলো হেইট ক্রাইম।
গ্রেফতারের পরে মেয়র জোহরান মামদানি বুধবার তার এক্স একাউন্টে এ ব্যপারে লেখেন, এই ধরনের ভায়োলেন্স অগ্রহণযোগ্য।
এই এলাকার কাউন্সিলউয়োম্যান কেইলা স্যানটোসুসো জানান ‘গো ব্যাক টু ইয়োর কান্ট্রি’ একটি অত্যন্ত ঘৃণা ভরা উক্তি। তিনি তার এক্স একাউন্টে আক্রান্ত তিন হিজাবি মহিলার প্রতি সহমর্মিতা প্রকাশ করে লেখেন, তাদের মানসিক ট্রমা আমি বুঝতে পারি।
গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ব্রুকলীন ক্রিমিনাল কোর্টে গত শুক্রবার।
আর বৃহস্পতিবারই গভর্নর ক্যাথি হকুল তার সোশাল মিডিয়ায় লেখেন, বে রিজে ডিসগাস্টিং ইসলামোফোবিক আক্রমণে অপরাধীকে গ্রেফতার করার খবরে আমি কৃতজ্ঞ। তিনি আরো লেখেন, কোনো নিউইয়র্কার, বিশেষ করে শিশুদের তাদের ধমীর্য় বিশ্বাসের জন্যে টার্গেট করা গ্রহণযোগ্য নয়। আমরা আইনের আওতায় হেইট ক্রাইম নির্মূলে আমাদের চেষ্টা চালিয়ে যাব।
এই ঘটনাটি নিউইয়র্কের প্রশাসনে ব্যাপক সাড়া ফেলেছে।