
মো: আল মাসুম খান, ফ ক্রাইম রিপোর্টার :

দীর্ঘ জল্পনা-কল্পনা ও নানা আলোচনার অবসান ঘটিয়ে অবশেষে গঠিত হয়েছে প্রবাসীদের মর্যাদাপূর্ণ সংগঠন ‘বৃহত্তর খুলনা এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’-এর নতুন কার্যনির্বাহী কমিটি। গত ১৯ জুলাই ২০২৬ তারিখে সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি চূড়ান্ত করা হয়, যার মাধ্যমে সংগঠনের নেতৃত্ব নিয়ে চলা দীর্ঘ প্রক্রিয়ার একটি সুশৃঙ্খল সমাধান এসেছে।
সংগঠন সূত্রে জানা গেছে, উপস্থিত সবার মতামতের ভিত্তিতে জনাব ডবলিউ আমিন-কে সভাপতি এবং জনাব মোহাম্মদ সামছুজ্জোহা বাবলু-কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এছাড়া সংগঠনের অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা ও কার্যক্রম পরিচালনার জন্য জনাব জিয়া শায়ন-কে সংবিধান প্রণয়ন কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। নবগঠিত এই নেতৃত্ব প্রবাসে বসবাসরত বৃহত্তর খুলনার মানুষদের ঐক্যবদ্ধ রাখতে এবং সংগঠনের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

আসন্ন বার্ষিক পিকনিকের ঘোষণা:
নতুন কমিটি গঠনের আনন্দের মধ্যেই সংগঠনের পক্ষ থেকে একটি আকর্ষণীয় মিলন মেলার ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বৃহত্তর খুলনা এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র উদ্যোগে বাৎসরিক পিকনিক অনুষ্ঠিত হবে। লস এঞ্জেলেসের প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আয়োজিত এই জমজমাট ও আনন্দঘন পিকনিকে উপস্থিত থাকার জন্য এবং নির্ধারিত তারিখটি নিজেদের ক্যালেন্ডারে সংরক্ষণ করার জন্য স