
এমডি নাঈম গোপালগঞ্জ :

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরের বিদায় উপলক্ষে প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে প্রেসক্লাবের কনফারেন্স রুমে এ সম্মাননা দেওয়া হয় ।
তিনি ১২ই জুলাই ২০২২ সালে গোপালগঞ্জ জেলায় যোগদান করেন। বিসিএস-৩১ ব্যাজের এই মেধাবী কর্মকর্তা দক্ষতার সহিত গোপালগঞ্জের গণমাধ্যম কর্মীদের সহিত ভ্রাতৃত্ব বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন।
দায়িত্বকালীন সময়ে মো. গোলাম কবির জেলার প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে উন্নয়ন কর্মকাণ্ডে তার আন্তরিকতা এবং সাংবাদিকদের সঙ্গে সু- সম্পর্ক বজায় রাখার জন্য তিনি বহুবার প্রশংসিত হয়েছেন।
প্রেসক্লাব সভাপতি জুবায়ের আহমেদ বলেন, “দায়িত্ব পালনকালে মো. গোলাম কবির প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে এক সেতুবন্ধন তৈরি করেছেন। তার আন্তরিকতা ও সহযোগিতা আমাদের মনে থাকবে।”
এ সময় প্রেসক্লাব গোপালগঞ্জের নির্বাহী সদস্য, জনকন্ঠের জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক নিতীশ চন্দ্র বিশ্বাস বলেন, মো. গোলাম কবির একজন সাংবাদিক বান্ধব কর্মকর্তা। তিনি সব সময়েই প্রেসক্লাব সহ গণমাধ্যম কর্মীদের সহযোগিতা করেছেন। গোপালগঞ্জে তার অনুপস্থিতিতে আমরা হারাবো একজন প্রকৃত অভিভাবক।