
এ জেড আমিনুজ্জামান রিপন:

গত ১৪ই আগস্ট থেকে ১৬ই আগস্ট পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হয় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে ।
এই প্রতিযোগিতায় সরকারি বেসরকারি থেকে মোট ৪০ টি প্রতিনিধি দল অংশগ্রহণ করে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসেবে পুরস্কৃত হয় জিএসটিইউ – গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল ক্লাব এবং তাদের প্রতিনিধি সংখ্যা ছিল ২৫ জন। শ্রেষ্ঠ ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে পুরস্কৃত হন জিএসটিইউ – গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল এর অর্ণব বসু।প্রতিনিধি দলের মধ্যে থেকে বিভিন্ন কমিটি থেকে পুরস্কৃত হন় মোট ০৬ জন।তারা হলেন যথাক্রমে মো. ইমতিয়াজ হোসেন-IP-TASS-Outstanding Correspondents, অর্ণব বসু -Disec,French Republic-Verbal,সৌন্দর্য কুমার রায়-Unido,Germany-Verbal মো. মাহিন খান-UNIDO,French Republic-Verbal,সামান্তা আলম-IP-Bloomberg,মোঃ নাঈম হোসাইন -Egypt-UN Women-Verbal, মু. রায়িদ আনসারি রাফিদ-Unhrc,Republic of Korea-Verbal, এবং এর সাথে গোবিপ্রবি ০৩ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে যায়- পুষ্পিতা রঞ্জন-UNIDO-Rapporteur, তাসফিয়াহ তাসনিম- African Union- Director ও কাজী ইফতি আরাফাত-International Press- Co Editor In Chief।
এই সাফল্য নিয়ে জিএসটিইউ -গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল এর প্রেসিডেন্ট কাজী ইফতি আরাফাত বলেন, “এটি সত্যিই আনন্দের বিষয় যে, সরকারি-বেসরকারি প্রায় ৪০ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় ‘শ্রেষ্ঠ প্রতিনিধি দল’ এর খেতাব অর্জন করেছে, জিএসটিইউ গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল সর্বদাই চেষ্টা করে নিজেদের সৃজনশীলতা ও কঠোর পরিশ্রম দিয়ে বিশ্ববিদ্যালকে একটি অনন্য পর্যায়ে নিয়ে যাওয়ার। আমি আশা করি অনাগত দিনগুলোতে এই সাফল্যের ধারা ইনশাল্লাহ চলতে থাকবে”।
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ ২০২৫ এর প্রতিযোগিতায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল শ্রেষ্ঠত্ব অর্জন গোবিপ্রবি’র পক্ষে বড় ধরণের সাফল্য বয়ে আনায় সমগ্র বিশ্ববিদ্যালয়ে উল্লাসের ঝড় বইছে বলে জানা যায়।