
এ জেড আমিনুজ্জামান রিপন :


বড় অপরাধের পরিকল্পনায় এসেছিল তারা
বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি নদীর আবুল খায়ের সেতুর টোলপ্লাজা থেকে চারটি বিদেশি পিস্তল সহ ১১ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মোল্লাহাট টোল প্লাজার সামনে ঝিনাইদহ জেলার মহেশপুর থানা হইতে আসা একটি হাইএস মাইক্রো যার রেজিস্ট্রেশন নাম্বার -ঢাকা মেট্রো চ ১৫-৬৭৭০ডিবি তল্লাশী চালিয়ে ০৪টি ৭.৬২ মিঃ মিঃ চায়না পিস্তল, ০৪টি ম্যাগাজিন, ০৯ রাউন্ড গুলি উদ্ধার করে ১১জন আসামিকে আটক করেন।
আটকৃত ব্যক্তিরা হলেন, কাউসার আলী (৪৩),পিতা-মৃত কদম আলী মোল্লা, সাং- কানাই ডাঙ্গা, থানা: মহেশপুর, মো: মেহেদি হাসান (২৩)পিতা- মনিরুল ইসলাম, সাং-বাসুদেবপুর, থানা: হরিণাকুন্ডু, আতাউর রহমান (৩০),পিতা-আব্দুল মবিন,সাং: কানাইডাঙ্গা ,থানা: মহেশপুর, মো. খোকন বিশ্বাস, (৪৫), পিতা-মৃত ইদ্রিস আলী বিশ্বাস, সাং-সাবেক বিন্দু, থানা-হরিণাকুন্ড, খোকন মিয়া (৩৫),পিতা-আবুল বাসার মন্ডল, সড়াবাড়ি, থানা-হরিণাকুন্ডু, আবুল হোসেন (৪৩),পিতা-সিদ্দিকুর রহমান, ধান্য হরিয়া, থানা: মহেশপুর, মো. ইমদাদুল হক(৩১), পিতা-মৃত নুরুল ইসলাম, সাং: ধান্য হরিয়া, থানা: মহেশপুর, জনি মিয়া(২৭), পিতা-গিয়াস উদ্দিন, সাং গয়েশপুর,থানা-মহেশপুর, সেলিম শাহ(৩৪),পিতা-আনিসুর রহমান শাহ, সাং-সাবেক বিন্দু, থানা: হরিণাকুন্ড, মাসুম পারভেজ (২২), পিতা-নুর আলম, সাং ধান্য হাড়িয়া, থানা-মহেশপুর, প্রসেনজিৎ চন্দ্র দাশ,পিতা-অধীর চন্দ্র দাস, সাং: হামদো মোর, থানা: ঝিনাইদহ সদর, আটককৃতরা সকলেই ঝিনাইদা জেলার।
আসামিরা বাগেরহাট ডিবি পুলিশের হেফাজত রেখেছে
ঘটনাস্থল বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ পরিদর্শন করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, একটি মাইক্রোবাসে করে ১০ জন অপরাধী ও চালক মোল্লাহাটে আসছে। তারা বড় কোনো অপরাধ সংঘটনের পরিকল্পনা করছিল। এর পর মোল্লাহাট টোলপ্লাজায় অতিরিক্ত সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত শেষে মামলা দায়ের করা হবে এবং বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
পুলিশের এ ধরনের তৎপরতা এবং গোয়েন্দা নজরদারি এলাকায় বড় ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু সহ স্থানীয়রা।
আসামিরা বাগেরহাট ডিবি পুলিশের হেফাজত রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রক্রিয়াধীন রয়েছে।