বাগেরহাটের কচুয়ার আওয়ামী নেতা শেখ রাজিবের কারামুক্তি লাভ।

বাগেরহাট জেলা প্রতিবেদক :

বাগেরহাটের কচুয়ার আওয়ামী নেতা শেখ রাজিবের কারামুক্তি লাভ।
বাগেরহাট জেলার কচুয়া উপজেলার 5 নং গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ রাজিব হোসেন বর্তমান সরকারের কালো থাবার শিকার হয়ে বহুদিন মিথ্যা মামলায় কারাভোগ করে মুক্তি লাভ করেন।
শেখ রাজিব হোসেন ৫ নং গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাড়াও, ৬ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্যও হিসেবে কাজ করেন তিনি।
জানা যায়, তিনি, গোপালপুর বাধাল বাজার ব্যবসায়ী বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক পদের দায়িত্ব পালন করেছেন।
সুযোগ্য ও জনপ্রিয় এই আওয়ামী নেতা গোপালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
কারাগার থেকে বের হয়ে শেখ রাজিব হোসেন গণমাধ্যম কর্মীদের বলে, আমি বঙ্গবন্ধুর আদর্শেকে বুকে ধারণ করে আওয়ামী লীগের রাজনীতি করেছি। এই আদর্শ নিয়ে সারা জীবন বেঁচে থাকতে চাই। আমাকে এই সরকার মিথ্যা মামলা গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করেছিল। ওরা যতই নির্যাতন করুক না কেন বঙ্গবন্ধুর আদর্শ থেকে আমাকে এক চুলও নড়াতে পারবে না।