প্রেমের সম্পর্কের জেরে মাদারীপুর জজ কোর্টের সামনে যুবককে মারধর, টাকা ও অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ।

এস এম আজাহার হোসেন, জেলা ব্যুরো টিফ, মাদারীপুর :

প্রেমের সম্পর্কের জেরে মাদারীপুর জজ কোর্টের সামনে যুবককে মারধর, টাকা ও অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ।

মাদারীপুরে প্রেমের সম্পর্কের পূর্ব বিরোধকে কেন্দ্র করে এক যুবককে মারধর ও নগদ টাকা, মোবাইল ফোন এবং অটোরিকশা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুর জজ কোর্টের সামনে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম ইদ্রিস ফকির। বর্তমানে তিনি মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ইদ্রিস ফকিরের অভিযোগ, আদালতের কাজে জজ কোর্টে গেলে কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক কোর্ট চত্বরের বাইরে নিয়ে যায়। সেখানে হাতুড়ি, লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা, একটি মোবাইল ফোন এবং তার ব্যবহৃত একটি অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পেছনে প্রেমের সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে বলে দাবি করেছেন আহত ইদ্রিস ফকির।

এদিকে, ঘটনার বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

পুলিশের পক্ষ থেকেও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।