পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কাজ করা যাবে না- স্বরাষ্ট্রমন্ত্রী ।

ক্রাইম নিউজ ডেস্ক :

পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কাজ করা যাবে না- স্বরাষ্ট্রমন্ত্রী ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীর সদস্যদের এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না, যার ফলে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। তিনি বলেন, “জনগণের আস্থা ও সম্মান অর্জনই পুলিশের সবচেয়ে বড়ো শক্তি। সেই আস্থাকে নষ্ট করে এমন কোনো কাজ করা থেকে সবাইকে বিরত থাকতে হবে”।
আজ বুধবার (৪ মার্চ ২০২৬) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক আচরণ ও পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। কোনো সদস্যের ব্যক্তিগত অনিয়ম পুরো বাহিনীর ওপর নেতিবাচক প্রভাব ফেলে, এ বিষয়েও তিনি সতর্ক করেন।
তিনি আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশকে আরও সক্রিয় হতে হবে। সরকার আধুনিক ও প্রযুক্তিনির্ভর পুলিশ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বাহিনীর শৃঙ্খলা রক্ষা ও জনসেবার মানোন্নয়নে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।