
মো: আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা :

খুলনার পাইকগাছা থানা পুলিশের নিয়মিত অভিযানে নাশকতা মামলায় দুই ইউপি সদস্য ও নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে থানা পুলিশ। আজ বুধবার ১৪ মে সকালে পাইকগাছা উপজেলার বাঁকা বাজার থেকে রাড়ুলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম মোড়ল (৪০), ১নং ওয়ার্ড সদস্য পিযুষ কান্তি দাশ বাপ্পি (৪৫) কে কাঠিপাড়া বাজার ও ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোস্তবা রাফিদ প্রিন্স (১৯) কে মঙ্গলবার ১৩ মে দিনগত রাত ১১ টায় লক্ষ্মী খোলা বাজার থেকে আটক করে।ওসি তদন্ত ইদ্রিসুর রহমানের নেতৃত্বে এস আই খায়রুল ইসলাম এএসআই পলাশ ও রবিউল ইসলাম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ইদ্রিসুর রহমান মাধ্যমে সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃত আসামিদের আজ বুধবার ১৪ মে সকালে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।