নড়াইলের সংঘর্ষে নিহত বিএনপি’র-৩, আওয়ামী লীগের-১ জন।

নড়াইল জেলা প্রতিবেদক :

নড়াইলের সংঘর্ষে নিহত বিএনপি'র-৩, আওয়ামী লীগের-১ জন।
নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে ইউনিয়নের বড়কুলা গ্রামে দু- গ্রুপের সংঘর্ষে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগাশোলপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান খায়ের মোল্লা এবং বিএনপি-সমর্থিত নেতা খলিল মোল্লার (সৈয়দ নিউটন গ্রুপের সহযোগী) মধ্যে বিরোধ চলে আসছিল।
​গত ৫ আগস্টের পর খায়ের মোল্লা ও তাঁর অনুসারীরা এলাকা ছেড়ে গেলে পুরো এলাকা খলিল মোল্লা ও সৈয়দ নিউটন গ্রুপের নিয়ন্ত্রণে চলে যায়।
​সম্প্রতি খায়ের মোল্লার অনুসারীরা এলাকায় ফিরতে শুরু করলে, দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয় এবং ভোরে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
​সংঘর্ষে বিএনপির সমর্থিত ৩ জন ও আওয়ামী লীগ সমর্থিত ১ জন নিহত হয়। নিহতরা হলেন​ রহমান খলিল (খলিল গ্রুপের প্রধান)
​তাহাজ্জুদ হোসেন (রহমান খলিলের ছেলে)
​ফেরদৌস হোসেন (খলিল গ্রুপের সদস্য)
​ওসিবুর মিয়া (খায়ের গ্রুপের সদস্য)
​দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই খলিল গ্রুপের তিনজন নিহত হন।
অন্যদিকে খায়ের গ্রুপের ওসিবুর মিয়াকে গুরুতর আহত অবস্থায় নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
​নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানিয়েছেন, ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বড়কুলা গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।