
ক্রাইম নিউজ ডেস্ক :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধান মন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান এক শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য বয়ে আনে খুশি, শান্তি ও সম্প্রীতির বার্তা। এই উৎসব ধনী-গরিব সকল ভেদাভেদ ভুলে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগির শিক্ষা দেয়।
তিনি বলেন, ঈদ আমাদেরকে সহনশীলতা, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। দেশের এই কঠিন সময়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
“ঈদের এই পবিত্র মুহূর্তে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। সবাইকে জানাই ঈদ মোবারক।”
তারেক রহমান দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ উদ্যাপনের আহ্বান জানান এবং সবার কল্যাণ কামনা করেন।