ডুমুরিয়ায় কচ্ছপ বিক্রেতার ২৭ দিন কারাদণ্ড ।

মো: আল মাসুম খান,খুলনা বিভাগ ব্যুরো চিফ :

ডুমুরিয়ায় কচ্ছপ বিক্রেতার ২৭ দিন কারাদণ্ড ।
খুলনার ডুমুরিয়া থানা এলাকায় জয় ঢালি(২২) নামের এক কচ্ছপ বিক্রেতাকে ২৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময়ে তার নিকট থেকে উদ্ধারকৃত ২৭ টি সুন্ধি কচ্ছপ উপযুক্ত পরিবেশের আবাসস্থলে অবমুক্ত করা হয়েছে। আজ রোববার ২৯ জুন দুপুর সাড়ে ১২টার দিকে ডুমুরিয়া উপজেলার ঘোনা বান্দা মধ্যপাড়া এলাকায় জল ঢালীর বাড়ি থেকে কচ্ছপসহ তাকে আটক করা হয়।
ডুমুরিয়ার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রিতম কুমার চক্রবর্তী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উল্লেখ্য , কচ্ছপ এক ধরণের বন্য প্রাণী যা প্রকৃতি থেকে প্রায় বিলুপ্ত এবং কচ্ছপ আহরণ, পরিবহণ ও ক্রয়-বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ। ধীরগতির এই প্রাণীটির পরিবেশের ভারসাম্য রক্ষায় বিরল ভুমিকা রাখে। এই সর্বভূক প্রাণী পঁচা-গলা, ময়লা ও মরা প্রাণী খেয়ে পরিবেশের দূষণ রোধ করে। মশার ডিম, লার্ভা ও ক্ষতিকর পোকা মাকড় খেয়ে মানুষের সুস্থ জীবন গঠনে ভূমিকা রাখে। কিন্তু এক শ্রেণির অসাধু মানুষ বিলুপ্ত প্রজাতির এই উপকারী প্রাণী নিধনে উঠে পড়ে লেগেছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে দীর্ঘদিন যাবত উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা মধ্যপাড়া এলাকার নিতাই ঢালি ও তার ছেলে জয় ঢালি অতি কচ্ছপের ব্যবসা করে আসছেন। এদিন গোপন সূত্র ধরে ডুমুরিয়া থানা পুলিশ ও বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ দপ্তরের সহায়তায় অভিযান চালিয়ে কচ্ছপসহ বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে খুলনার বিভাগীয় জীব বৈচিত্র্য বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য ও ডুমুরিয়া থানা পুলিশের এসআই আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।