ডিএফপি তালিকা : প্রচার ও বিজ্ঞাপন হার নিয়ে প্রশ্ন; সাংবাদিক মহলে, ক্ষোভ।

মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার:

ডিএফপি তালিকা : প্রচার ও বিজ্ঞাপন হার নিয়ে প্রশ্ন; সাংবাদিক মহলে, ক্ষোভ।
ডিএফপি তালিকা : প্রচার ও বিজ্ঞাপন হার নিয়ে প্রশ্ন; সাংবাদিক মহলে, ক্ষোভ।

জাতীয় দৈনিক পত্রিকার প্রচার সংখ্যা ও সরকারি বিজ্ঞাপনের হার নির্ধারণ নিয়ে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) প্রকাশিত সাম্প্রতিক তালিকা ঘিরে সাংবাদিক মহলে তীব্র আলোচনা ও অসন্তোষ দেখা দিয়েছে।
সংশ্লিষ্টদের অভিযোগ, তালিকায় উপস্থাপিত তথ্যের অনেক অংশ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, যা পুরো গণমাধ্যম ব্যবস্থার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।
প্রকাশিত তালিকায় দেখা যায়, শীর্ষ অবস্থানে থাকা বেশ কয়েকটি পত্রিকা অষ্টম মজুরি বোর্ড বাস্তবায়নের দাবি তুলেছে। তবে মাঠ পর্যায়ের সাংবাদিকদের দাবি, এসব প্রতিষ্ঠানের অনেক গুলোতেই নিয়োগপত্র, নিয়মিত বেতন বা ন্যূনতম সুবিধার মতো মৌলিক বিষয় অনুপস্থিত। এতে তথ্য যাচাই প্রক্রিয়া নিয়েই নতুন করে প্রশ্ন উঠছে।
সংশ্লিষ্টদের মতে, দেশের প্রথম শ্রেণির প্রতিষ্ঠিত জাতীয় দৈনিক এবং তুলনা মূলক ভাবে স্বল্প প্রচারিত পত্রিকার সরকারি বিজ্ঞাপন হার একই পর্যায়ে নির্ধারণ করা হয়েছে, যা গণমাধ্যম অঙ্গনে অসন্তোষ তৈরি করেছে। তাদের মতে, প্রচার, পাঠক প্রিয়তা ও পেশা গত মান বিবেচনা না করে একই কাঠামো প্রয়োগ করা ন্যায্যতার সঙ্গে সাংঘর্ষিক।
এছাড়া কিছু পত্রিকার প্রচার সংখ্যা বাস্তবতার তুলনায় অস্বাভাবিকভাবে বেশি দেখানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে। বাজারে যে-সব পত্রিকার সীমিত উপস্থিতি, সেগুলোর সার্কুলেশন অনেক ক্ষেত্রে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি উঠেছে। এতে হকার, এজেন্ট এবং সংবাদ কর্মীদের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়েছে।
অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অতিরঞ্জিত প্রচার সংখ্যা দেখিয়ে কিছু প্রতিষ্ঠান শুল্কমুক্ত নিউজ প্রিন্ট আমদানির সুবিধা নিচ্ছে এবং পরে তা বাণিজ্যিক ভাবে ব্যবহারের অভিযোগ রয়েছে। একই সঙ্গে কিছু পরিচয়পত্র ধারী চক্রের মাধ্যমে অপব্যবহারের ঘটনাও সামনে আসছে।
অন্যদিকে অভিযোগ উঠেছে, তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কিছু পর্যায়ে যথাযথ যাচাই ছাড়াই তালিকা অনুমোদন দেওয়ায় পুরো প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
গণমাধ্যম সংশ্লিষ্টরা বলছেন, সংবাদপত্র শিল্পের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রকৃত প্রচার সংখ্যা যাচাই, যোগ্যতার ভিত্তিতে বিজ্ঞাপন বণ্টন এবং স্বচ্ছ নীতিমালা প্রয়োগ জরুরি। অন্যথায় পেশাদার সাংবাদিকতা আরও চ্যালেঞ্জের মুখে পড়বে।
তারা বিষয়টি গুরুত্ব দিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।