টুঙ্গিপাড়ায় মিথ্যা মামলা প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলনে ।

টুঙ্গিপাড়া,(ক্রাইম নিউজ) প্রতিবেদক :

টুঙ্গিপাড়ায় মিথ্যা মামলা প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলনে ।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও এমপিওভুক্ত স্কুলের শিক্ষক জীবেশ বাড়ইয়ের নামে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে জীবেশ বড়ই বলেন, গত ২৪ জুন ২০২৫ বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি হিসেবে নতুন সদস্য সংগ্রহ জন্য আমি রাখলেবাড়ী পথে রওনা হন। পথিমধ্যে চাপরাইল ব্রিজ এলাকায় গিয়ে দেখতে পান ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক প্রান্ত বিশ্বাসকে মধ্যবয়স্ক একজন লোক গাড়িতে উঠিয়ে নেওয়ার চেষ্টা করছে। ভ্যান থেকে নেমে আমি জিজ্ঞেস করি, দাদা কি হয়েছে? তখন লোকটি বলে, এই ছেলেটা আমাকে চেনে না , আমার বাড়ি গিমাডাঙ্গা, চাড়ালের বাচ্চার এত বড়ো সাহস।’ এর কিছুক্ষণের মধ্যেই অজ্ঞাতনামা লোকজন ও জুয়েল এসে আমার ওপর হামলা করে। পরবর্তীতে উলটো ওরা টুঙ্গিপাড়া থানায় আমাকে মামলার আসামী করে একটি মামলা দায়ের করে তারা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই। আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্যই এ মামলায় জড়ানো হয়েছে। আমি কখনও অপরাধকে প্রশ্রয় দিইনি, ভবিষ্যতেও দেব না। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন এবং বলেন, বিএনপি নেতাদের হয়রানি মূলক মিথ্যা মামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না।
তিনি এই মামলা প্রত্যাহারের দাবি জানান এবং বলে আমি একজন সম্মানিত শিক্ষক ও বিএনপির দায়িত্বশীল পদে আছি। আমার অতীতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের ইতিহাস নেই। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।