টুঙ্গিপাড়ায় প্রশাসনের নজরের আড়ালে  চলছে অবৈধ ড্রেজারের বালু উত্তোলন।

সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার :

টুঙ্গিপাড়ায় অবৈধ আত্মঘাতী ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন।

গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলায় ২ নং বর্ণী ইউনিয়নের বড়ো সিঙ্গার পাড় দাড়ার খাল নামক স্থানে গিমাডাঙ্গার বিলে চলছে অবৈধ নিষিদ্ধ ফোর সিলিন্ডার আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলন। হচ্ছে পরিবেশ নষ্ট, হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।
অভিযোগের ভিত্তিতে গণমাধ্যম কর্মীদের একটি দল সরেজমিনে পৌঁছলে দেখা যায় নাল শ্রেণির জমিতে এক অসাধু ব্যবসায়ী ড্রেজার চালাচ্ছে।  ফোর সিলিন্ডার যুক্ত আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। এসময় ড্রেজার মালিককে না পাওয়া গেলেও পাওয়া যায় একজন কর্মচারীকে (মেশিন অপারেটর)।
এ বিষয়ে কর্মরত কর্মচারীর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি একজন দিনমজুর হিসেবে ড্রেজার চালাই। এই ড্রেজারের প্রকৃত মালিক টুঙ্গিপাড়ার সেলিম ভাই। আপনাদের যদি কিছু বলার থাকে তার সাথে কথা বলেন।
ড্রেজার মালিক সেলিমকে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায় নাই।
উপরোক্ত বিষয়ে নজরদারির করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃস্টি আকর্ষণ করার প্রয়োজন বোধ করছে সমাজের সচেতন মহল।