টুঙ্গিপাড়ায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন।

সাবিনা ইয়াসমিন কণা, টুঙ্গিপাড়া প্রতিবেদক :

টুঙ্গিপাড়ায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি এলাকায় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে নিরীহ ক্রয়কৃত সম্পত্তি দখলের পাঁয়তারা, হামলা ও হত্যার হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী অবসর প্রাপ্ত বিজিবি কর্মকর্তা মো. নুরুল ইসলাম শেখ (৬৫)
রবিবার (২১শে জুন) সকাল ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। অভিযোগকারী নুরুল ইসলাম (৬০) টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি গ্রামের মৃত আবু তালেব এর ছেলে।
তিনি জানান, পাটগাতি ইউনিয়নের ১৪৪ শ্রীরাকান্দি মৌজায় আর‌ এস খতিয়ানের ৭০৮ নং এর ২৬৫৮ দাগের ১.৩১ শতাংশ এবং ২৬৫৯ দাগে ১৪ শতাংশ সও মোট ১ একর ৪৫ শতাংশ জমির মধ্যে ২৩ শতাংশ ক্রয় করি। যা বিগত ৩০ বছর ধরে ভোগ দখল করে আসছি। কিন্তু একই গ্রামের মৃত আব্দুর রহমান শেখ-এর ৪ ছেলে শফি, মাহমুদ, জিয়ারুল, সেনা সদস্য মনিরুল, জাকিরুল সহ আরও কয়েকজন মিলে আমার ক্রয়কৃত ভোগদখলীয় জমি দখলের চেষ্টা করে আসছে। নুরুল ইসলামের অভিযোগ, আমার সব কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও শফি মাহমুদ ও তার ভাইয়েরা অবৈধভাবে এই অপচেষ্টা চালাচ্ছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চললেও সম্প্রতি এ জায়গায় থেকে কয়েকটি গাছ কাটা নিয়ে পুনরায় চরম আকার ধারণ করেছে।
তিনি বলেন, আমি এই জমিতে ২৫ বছর আগে ২৫০ গাছ লাগাই। সেই গাছ এখন ব্যবহার উপযোগী হ‌ওয়ায় আমি স্থানীয় গাছ ব্যবসায়ী মিরাজ শেখ-এর কাছে বিক্রি করি। পরে সেই গাছ কেটে নিতে গেলে তারা বাধা প্রদান করে। পরে আমি বাধা দিতে গেলে আমাকে মিথ্যা মামলা দেওয়ার ভীতি প্রদর্শন সহ প্রাণে মারার হুমকি দেয়। পূর্বেও এই জমি নিয়ে বিরোধের জেরে আমাকে হত্যার উদ্দেশ্যে চরমভাবে আঘাত করা হয়। আমি একরকম মৃত্যুর হাত থেকে ফিরে আসছি। আমি নিরুপায় হয়ে বিভিন্ন জায়গায় ঘুরা- ঘুরি করলেও কোনো উপায়ান্তর পাইনি।
বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান অবসরপ্রাপ্ত ঐ বিজিবি কর্মকর্তা। সংবাদ সম্মেলনে নিজের জমি নির্বিঘ্নে ভোগ, দখল ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।