জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ—মাদারীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত।

এসএম আজাহার হোসেন, জেলা ব্যুরো চিফ,মাদারীপুর :

জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ—মাদারীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত।

‘জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহান্দার আলী মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মর্জিনা।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলাইয়ের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে এ ইতিহাস তুলে ধরার ওপরও তারা গুরুত্বারোপ করেন।

জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ—মাদারীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত।

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে তাদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এবং অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।

পুরো অনুষ্ঠান জুড়ে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের অবদান স্মরণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।