
হাকিকুল ইসলাম খোকন, আন্তর্জাতিক প্রতিবেদক :

গত শুক্রবার ,১২ ডিসেম্বর ২০২৫,নিউইয়র্কের জ্যামাইকার পানসি রেস্টুরেন্টে সন্ধ্যা ৭টায় সংগঠনের নির্বাচন কমিশন ও কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছ। প্রথমে সভাপতিত্ব করে সংগঠনের সভাপতি মাহমুদ আহমেদ ।বিদায়ী কমিটির সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আন্তরিকভাবে শেষ হয়। ২য় পর্যায়ে সংগঠনের কমিটি গঠনের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক রানা ফেরদৌসী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে শামসুদ্দিন আজাদকে সভাপতি ও আবু নোমান সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৭ সদস্যের কমিটি গঠন করা হয় । পুরো কমিটির অন্যান্য কর্মকর্তা গণ হচ্ছেন সভাপতি শামসুদ্দিন আজাদ, সিনিয়র সহসভাপতি সিকান্দর চৌধুরী (টেক্সাস), সহ-সভাপতি সালেহ আহমেদ (নিউজার্সি),সহ-সভাপতি আনোয়ারুল কবির ও সহসভাপতি শফিকুল আনোয়ার চৌধুরী ববি,কোষাধ্যক্ষ সৈয়দ আসিফ আহমেদ,সহ সাধারণ সম্পাদক শিবলী ছাদেক, সাংগঠনিক সম্পাদক সুমিএা সেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল মাহের, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাদিয়া আফরোজ, ক্রীড়া বিষয়ক সম্পাদক প্রসন রায় এবং সদস্যবৃন্দ হলেন মাহমুদ আহমেদ, মোশাররফ হোসেন,কাজী সোহরাব, রেজা কামাল, বিক্ষু গোপ, দেলওয়ার এম হাসান, মোস্তাক হোসাইন বকুল, সুদিপ্ত দেব,এম রফিকুল ইসলাম,চৌধুরী ইরফানুল কবির,হাসান মাহমুদ, রুবিনা মাহফুজ শম্পা, জামিলা ইলিয়াস চট্টলা,দেলওয়ারা আক্তার রুমা ও অর্জিতা দাস । উপদেষ্টা হিসেবে রয়েছেন অধ্যাপক রানা ফেরদৌস চৌধুরী এবং আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সাধারণ সম্পাদক ও নিউজ পোর্টাল জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও সাংবাদিক হেলাল মাহমুদ। অভিষেক অনুষ্ঠানে পূর্বে পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ গঠন করা হবে বলে সাংবাদিক হেলাল মাহমুদ জানিয়েছেন।

কমিটি ঘোষণার সময় কমিশনার অধ্যাপক নোয়াব মিয়া এবং মঞ্জুর হাসান নসু উপস্থিত ছিলেন। সভা শেষে সবাইকে নৈশ ভোজে আপ্যায়ন করা হয়।