
নিজস্ব প্রতিবেদক :

গোপালগঞ্জ-০১ আসনে(মোকসুদপুর-কাশিয়ানী) ১৩ প্রার্থীর মধ্যে হেভিওয়েট প্রার্থী কাবির মিয়া ও শিমুল আলমের মনোনয়ন বাতিলসহ মোট ৪ জনের মনোনয়ন বাতিল করেছে রিটানিং কর্মকতা।
শনিবার (৩, জানুয়ারি) গোপালগঞ্জ জেলা রিটানিং কর্মকতার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষে বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম সহ ৯ জনকে বৈধ ও চার জনকে বাতিল করা হয়েছে।
বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির মোঃ সেলিমুজ্জামান মোল্যা, জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল হামিদ মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মিজানুর রহমান, জনতার দলের মোঃ জাকির হোসেন, কমিউনিস্ট পার্টির নীরোদ বরণ মজুমদার, বাংলাদেশ খেলাফত মজলিসের ইমরান হোসেন আফসারী, এবি পার্টির প্রিন্স আল আমিন, স্বতন্ত্র প্রার্থী এম. আনিসুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সুলতান জামান খান।
মনোনয়ন পত্রে ত্রুটি ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায় ।

নির্বাচন কমিশন সূত্রে আরো জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা জানান, তারা সকলেই তফশিলের সমায়ের মধ্যে উচ্চ আদালতে আপিল করবেন।