গোপালগঞ্জ সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

বেবী আক্তার এ্যানি :

গোপালগঞ্জ সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
গোপালগঞ্জ সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

গোপালগঞ্জ সরকারি কলেজের আয়োজনে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার (২০ মে) অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও কলেজের সভাপতি শরীফ রিকভেজ্জামান এবং জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী আবুল খায়ের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শাহ আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মো. রাকিবুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক প্রফেসর শাহাদাত হোসেনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. কে. এম. বাবর বলেন, গোপালগঞ্জ সরকারি কলেজের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ সমৃদ্ধ করতে কলেজের যেসব প্রয়োজন রয়েছে, সেগুলো পূরণে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের লেখাপড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

প্রাণবন্ত আয়োজন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।