
বিশেষ প্রতিবেদক, আরিফুল হক আরিফ :
টুঙ্গিপাড়া থানার রূপাহাটি গ্রামে মতুয়া মহোৎসবে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের কেন্দ্রীয় সংগঠক ও শ্রী শ্রী হরিগুরু চাঁদ মতুয়া মিশনের সহ-সাধারণ সম্পাদক বিদুর কান্তি বিশ্বাস বক্তব্য রাখেন। বিদুর কান্তি বিশ্বাস তার বক্তব্যে টুঙ্গীপাড়া কোটালীপাড়া থেকে ধানের শীষ প্রতীকে এস এম জিলানীকে মতুয়া ও সনাতনী সম্প্রদায়ের কাছে ধানের শীষে ভোট দেবার জন্য অনুরোধ করেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শ্রীধাম ওড়াকান্দির আন্তর্জাতিক মতুয়া প্রচার সংঘের সভাপতি শ্রী সম্পদ ঠাকুর, মহাসচিব ডা. দুলাল চন্দ্র রায় ও অন্যান্য নেতৃবৃন্দ।