গোপালগঞ্জ বিএনপি তারেক রহমানের পক্ষে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারকে ঈদ সামগ্রী প্রদান ।

মনির মোল্যা, গোপালগঞ্জ প্রতিনিধি।

গোপালগঞ্জ বিএনপি তারেক রহমানের পক্ষে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারকে ঈদ সামগ্রী প্রদান ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ হাফেজ মাওলানা মইনুল ইসলামের পরিবারকে ঈদ সামগ্রী ও পোষাক দেওয়া হয়েছে।
আজ শনিবার(২৯মার্চ) দুপুরে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিক উজ্জামান ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক তৌহিদুর রহমান তাজ সদর উপজেলার কেকানিয়া গ্রামে পৌঁছে শহীদ মইনুল ইসলামের মাতা মাহফুজা বেগমের হাতে ঈদের নতুন পোশাক শাড়ি, পাঞ্জাবী ও ঈদ সামগ্রী মাংস,চাল,ডাল,তেল,লবণ,সিমাই,আলু,পিঁয়াজ, রসুন,মশলাসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। এসয় তারা শহীদ পরিবারটির খোঁজ খবর নেন।
পরে নেতৃবৃন্দ শহীদ হাফেজ মাওলানা মইনুল ইসলামের কবর জিয়ারত করে দোয়া-মোনাজাতে অংশ নেন।
এসময় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি দুর্জয় শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল শাখার ছাত্রদল নেতা ওসিকুর রহমান জয়, নাবিল সায়বাদ,রাজু শেখ,ঢাকা কলেজ ছাত্রদল নেতা তানভিন হক রাইয়ান, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখার ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান আলী ইভান, বিএনপি নেতা শেখ সাহিদুল ইসলাম সহ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া গ্রামের মাও. কামরুল ইসলামের ছেলে মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মাওলানা মইনুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ২১ জুলাই এ মাদ্রাসা ছাত্র ঢাকার রায়েরবাগে গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তিনি ২৬ জুলাই মৃত্যু বরণ করেন। পরের দিন পুলিশের ভয়ে চুপিসরে তার মরদেহ কেকানিয়া গ্রামের বাড়িতে দাফন করা হয়।