
এ জেড আমিনুজ্জামান রিপন:

মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় জেলা বিএনপি’র উদ্যোগে গোপালগঞ্জ শহরের পৌর-বাজারের দোতলায় বিএনপি কার্যালয়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধের বীর উত্তম জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ, ১৯ জানুয়ারি। তিনি ১৯৩৬ সালের এই দিনে বগুড়া জেলার গাবতলী উপজেলায় জন্মগ্রহণ করেন।
জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা হিসেবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন, যা তাকে দেশের ইতিহাসে একটি বিশেষ স্থান দিয়েছে। তিনি একজন বীর প্রতীক পরে তিনি বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন ও বিভিন্ন সংস্কার কার্যক্রম চালানো হয়। ১৯৮১ সালের ৩০ মে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তিনি চট্টগ্রামে নিহত হন। তার জীবন, কর্ম এবং দেশপ্রেম তাকে বাংলাদেশের রাজনীতিতে এক উল্লেখযোগ্য ব্যক্তিত্বে পরিণত করেছে। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী হোসেন, সদস্য ডা. কে এম বাবর, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, জিয়াউল কবির বিপ্লব, পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান, জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্য সচিব মো. মারুফ মিয়া, জেলা সেচ্ছাসেবক দলের সুজন সিকদার. জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান, ইমরুল হাসান, সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান আলী ইভান, ছাত্রদলের সহ সভাপতি সাইফুল আলম ছাত্রদলের মো. রানা মোল্লা, মো. সোহেল, সহ আরো অনেকে।