গোপালগঞ্জ জেলা পুলিশের “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬ অনুষ্ঠিত।

আবিদুর রহমান নাহিয়ান :

(তথ্য ও চিত্র গোপালগঞ্জ জেলা পুলিশ) 

গোপালগঞ্জ জেলা পুলিশের “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

গোপালগঞ্জ জেলা পুলিশের “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

আজ বুধবার বিকেল ১৫.০০ ঘটিকায় গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ–২০২৬”-এর জেলা পর্যায়ে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় ।

“১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এই কাবাডি খেলায় গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকার মেধাবী, উদ্যমী ও সম্ভাবনাময় অনূর্ধ্ব-২০ খেলোয়াড়দের বাছাই করে দল গঠন করা হয়। নির্বাচিত খেলোয়াড়দের যথাযথভাবে নিবন্ধনের পাশাপাশি প্রতিটি ম্যাচ শেষে নির্ধারিত মূল্যায়ন ফরমের মাধ্যমে তাদের পারফরম্যান্স মূল্যায়ন করা হয়।

তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করার লক্ষ্যে গোপালগঞ্জ কমিউনিটি পুলিশিং কমিটি কর্তৃক এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উল্লেখ্য যে, অনূর্ধ্ব-২০ বছর বয়সী খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় গোপালগঞ্জ জেলার ০৫ টি পুরুষ দল অংশগ্রহণ করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চূড়ান্ত ফাইনাল খেলায় জেলা পর্যায়ে কাশিয়ানী থানা কাবাডি দল চ্যাম্পিয়ন এবং গোপালগঞ্জ সদর থানা কাবাডি দল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার হিসেবে মেডেল ও ট্রফি প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার, গোপালগঞ্জ ,জনাব মোঃ হাবীবুল্লাহ এবং পুলিশ সুপার, পিবিআই, গোপালগঞ্জ, জনাব শেখ মনিরুজ্জামান মিঠু মহোদয়।

গোপালগঞ্জ জেলা পুলিশের “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

এসময় জনাব সাখাওয়াত হোসেন সেন্টু , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), গোপালগঞ্জ, জনাব নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার,(মুকসুদপুর সার্কেল), গোপালগঞ্জ, জনাব হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার, (ক্রাইম এন্ড অপস্ ) এবং জনাব রনি হাওলাদার, সহকারী পুলিশ সুপার, (শিক্ষানবিশ প্রবেশনার)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ ও গোপালগঞ্জ জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। একটি প্রতিবেদন করে দিতে হবে