গোপালগঞ্জ  জিটিবিএ’র সদস্যদের মিলন-মেলা ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৫

পলাশ সিকদার(ক্রাইম নিউজ) বিশেষ প্রতিনিধি :

গোপালগঞ্জ  জিটিবিএ’র সদস্যদের মিলন-মেলা ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৫
শনিবার (৩১ মে) গোপালগঞ্জ ট্যাকসেস বার এসোসিয়েশন (জিটিবিএ) এর উদ্যোগে সকল সদস্যদের মিলন-মেলা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সভাপতি কাজী জিন্নাত আলী, সহ সভাপতি মাশরুল আলম, সাধারণ সম্পাদক ওসমান গনি শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক ফৌজিয়া ভূইয়া শারিকা,এডভোকেট জুলকদর রহমান সম্পাদক জেলা আইনজীবী সমিতি গোপালগঞ্জ, অ্যাডভোকেট নাইমুল হাসান টুটুল, অ্যাডভোকেট আল মাহমুদ,লাবু শেখ সহ অন্যান্য সদস্য বৃন্দ।
অনুষ্ঠানটি কেএসপি রুফটপ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার, পৌর শপিং কমপ্লেক্স, গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি আয়োজন করেন কার্যনির্বাহী কমিটি, জিটিবিএ, গোপালগঞ্জ। অনুষ্ঠানে সার্টিফিকেট বিতরণ সহ সভাপতি ও সাধারণ সম্পাদক অন্যান্যরা নানা বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।