
এ জেড আমিনুজ্জামান রিপন :

্আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দেশব্যাপী এসএসসি পরীক্ষা। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর গোপালগঞ্জ জেলায় ভোকেশনাল, দাখিল ও এসএসসি সব মিলিয়ে এবারে ১৫হাজার ২শ ৫৯জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। জেলায় ২৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জ জেলা প্রশাসন ও শিক্ষা অধিদপ্তরের আলোচনা মোতাবেক পরীক্ষা পরিচালনা সংক্রান্ত সভায় ২৮টি সিদ্ধান্ত বেঁধে দেওয়া হয়েছে।
এসএসসি মাধ্যমিক পরীক্ষা ২০২৫ গোপালগঞ্জের মোট কেন্দ্রের সংখ্যা ১৬ টি, পরীক্ষার্থী সর্বমোট- ১২হাজার ৯শ ৫৭ জন।
এ বছর গোপালগঞ্জ জেলায় ভোকেশনাল থেকে পরিক্ষায় অংশগ্রহণ করছেন ১১শত ৪৮ জন পরীক্ষার্থী, মোট কেন্দ্র- ৫টি।
দাখিল(এসএসসি সমমান) ৫টি কেন্দ্রে অংশ গ্রহন করেন ১১শ ৫৪ জন পরীক্ষার্থী।
এ বছর গোপালগঞ্জ জেলায় ভোকেশনাল, দাখিল ও এসএসসির যে সকল কেন্দ্রে পরীক্ষা চলছে তার মধ্যে রয়েছ ্এস এম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জ, চন্দ্রদিঘলিয়া উচ্চ বিদ্যালয়, রাবেয়া আলী গার্লস স্কুল এন্ড কলেজ গোপালগঞ্জ, বৌলতলী সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয় ও কলেজ, বৌলতলী সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয় ও কলেজ, গোপালগঞ্জ, টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়, বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয় গোপালগঞ্জ, কাশিয়ানী গিরীশ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়, এম, এ, খালেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কাশিয়ানী, সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়, ১১ নং সাজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিয়ানী, রামদিয়া শ্রীকৃষ্ণ শশীকমল বিদ্যাপীঠ,সরকারি এস. কে. কলেজ, রামদিয়া, কাশিয়ানী, সরকারি কোটালীপাড়া ইউ: ইনস্টিটিউশন, বালিয়াভাঙ্গা,পিঞ্জরী উচ্চ বিদ্যালয়, কোটালীপাড়া, তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়, ভাঙ্গারহাট, কাজী মন্টু কলেজ, কোটালীপাড়া,, কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন, সিকিরবাজার, মোহাম্মদ মান্নান খান উচ্চ বিদ্যালয়, কোটালীপাড়া, মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়, সরকারি মুকসুদপুর কলেজ, সরকারি সাবের মিঞা জসিমুদ্দিন (এসজে) উচ্চ বিদ্যালয়, গিমাডাংগা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়, খান সাহেব শেখ,মোশাররফ হোসেন স্কুল,গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল ও কলেজ, টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট, মাঝবাড়ী, , কোটালীপাড়া শাহানা রশীদ বালিকা উচ্চ বিদ্যালয় (মূল কেন্দ্রে বাউন্ডারী ওয়াল না থাকার কারণে), মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয় ,সরকারি মুকসুদপুর কলেজ গোপালগঞ্জ, কাশিয়ানী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ , গোপালগঞ্জ মহিলা কামিল মডেল মাদ্রাসা, লুহার ইসলামিয়া দাখিল মাদ্রাসা, কোটালীপাড়া , সাবের মিঞা জসিমুদ্দিন (এসজে) উচ্চ বিদ্যালয়, মুকসুদপুর, পিংগলিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, কাশিয়ানী,, সরকারি বঙ্গবন্ধু স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়, টুঙ্গিপাড়া,