গোপালগঞ্জে স্ত্রীসহ প্রেমিককে ফাঁসাতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন – পুলিশ সুপার।

এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জে স্ত্রীসহ প্রেমিককে ফাঁসাতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন - পুলিশ সুপার।

রবিবার ২৭শে এপ্রিল দুপুরে ১২টায় গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার মো : মিজানুর রহমান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন,গত বছরের ৫ ডিসেম্বর গোপালগঞ্জ সদর উপজেলার চাপাইল ব্রিজ সংলগ্ন পোদ্দারের চর এলাকার একটি ডোবা থেকে ওয়েজ করুনী নামে ৩০ বছরের এক যুবক ভ্যান চালকের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে লাশ শনাক্ত হওয়ার পর মামলা করতে গড়িমসি করে নিহতের পরিবারের লোকজন। এরপর গোয়েন্দা পুলিশ ডিবি ঘঁটনাটি তদন্ত শুরু করলে বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর সব তথ্য। এ সময় তিনি আরো জানান গত ২০২৪ সালের ২৬ নভেম্বর নিখোঁজ হয় ওয়েজ করুনী ২৭ নভেম্বর তার হত্যাকারী আপন বড় ভাই জাহাঙ্গির খান গোপালগঞ্জ সদর থানায় নিখোঁজের একটি সাধারন ডায়েরি করে। এর একদিন পরেই জাহাঙ্গির তার ভাইয়ের অপহরণের অভিযোগ এনে নিজে বাদী হয়ে তার স্ত্রী ফাতেমা বেগম ও তার পরকীয়া প্রেমিক রুবেল হোসেন এবং জাহাঙ্গীরের শ্বশুর শাশুড়ি সহ মোট চার জনকে আসামী করে আদালতে একটি মামলা দায়ের করেন। অথচ হত্যাকারী বড় ভাই পাষণ্ড জাহাঙ্গির ওয়েজ করুনীর ব্যাটারি চালিত ভ্যানটি ২৫ হাজার টাকায় বিক্রি করে কিলিং মিশনে অংশ নেওয়া অন্য হত্যাকারীদের ১০ হাজার টাকা পরিষদ করে। নিহত ওয়েজ করুনী ও তার হত্যাকারী আপন বড় ভাই জাহাঙ্গির  গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের চরতালা গ্রামের মৃত ইসমাইল খান এর ছেলে।

গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান এর সার্বিক তদারকিতে জেলা গোয়েন্দা শাখায় কর্মরত চৌকস কর্মকর্তার নিরলস পরিশ্রম এসআই (নিঃ) খান মোহাম্মাদ জোবায়ের পিপিএম এর নেতৃত্বে হত্যার লোমহর্ষক কাহিনি উদ্‌ঘাটন সহ হত্যার সাথে জড়িত মাস্টার মাইন্ড ও তার সহযোগী একজনকে গ্রেফতার করতে সক্ষম হন।

প্রথমে উক্ত মামলাটি গোপালগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব আব্দুল্লাহ আল মামুন, মামলাটি তদন্ত করেন। মামলাটি তদন্তকালীন সময় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে গোপালগঞ্জ জেলা ডিবিতে হস্তান্তর করেন। ডিবির অফিসার ইনচার্জ মামলার তদন্তভার এসআই(ওসি)/খান মোহাম্মাদ জোবায়ের-পিপিএম এর উপর অর্পণ করেন। গোপালগঞ্জ জেলা ডিবি পুলিশের এই  কর্মকর্তা মামলাটি ডিজিটাল ও ম্যানুয়াল প্রক্রিয়ায় তদন্ত করে মামলার  খুনি ও তার সহযোগীদের শনাক্ত করতে সক্ষম হন। তার তদন্তে উঠে আসে ওয়েজ করুনীর প্রকৃত খুনি তার আপন বড় ভাই  জাহাঙ্গির এবং সহযোগীরা ছিলেন রুবেল, উজ্জ্বল ।

 

আসামীর স্বীকারোক্তিতে জানা যায় জাহাঙ্গির এর স্ত্রী ফাতেমা ও তার পরকীয়া প্রেমিক রুবেল কে ফাঁসানোর উদ্দেশে ওয়েজ তরুণীকে হত্যা করা হয় ।ওয়েজ করুনীকে খুন করে লাশটি  গোবরা পোদ্দারের চরে ডোবায় ফেলে দেয়। খুনিরা তার ব্যবহৃত ব্যাটারি চালিত ভ্যানটি হত্যার তিনদিন পরে পার্শ্ববর্তী কেকানিয়া গ্রামের মিরাজ শেখ এর নিকট ২৬,০০০/- টাকায় বিক্রি করে ভাগাভাগি করে নেয়।