
এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর জোবায়ের ইসলাম ঝন্টু নেতাকর্মীদের শান্তি-শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণভাবে লকডাউন কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।
আজ সকালে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইনের সামনে লকডাউনের সমর্থনে আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান।
সমাবেশে জোবায়ের ইসলাম ঝন্টু বলেন, লকডাউন কর্মসূচি চলাকালে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করা যাবে না। সবাইকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করতে হবে।
এ সময় তিনি আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে শেখ হাসিনা দেশে ফিরে না আসা পর্যন্ত নেতাকর্মীদের রাজপথে থাকার জন্য নির্দেশনা দেন বলে তিনি বক্তব্যে উল্লেখ করেন।
পুলিশ লাইনের সামনে অনুষ্ঠিত এ সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তারা লকডাউনের সমর্থনে কর্মসূচি পালন করেন।