
এম,এম, মুশফিকুর রহমান ইরান :

গোপালগঞ্জের বিলরুট ক্যানালে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তাদেবলা চক্রবতী। আজ সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত জেলার বিলরুট ক্যানেল,হরিদাসপুর, উলপুর এবং বসারথের খাল , তালতলা, নিজরা ১১ টি অবৈধ কাঠা উচ্ছেদ , ১০০০০ মিটার কারেন্ট জাল ( আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা )২৫০০ মিটার চায়না দুয়ারি জাল ( আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা ) জব্দ এবং আগুনে ভস্মীভূত করা হয় ।
জেলা প্রশাসক ও জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশনায় অভিযান পরিচালনা করেন সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী।
সময় উপস্থিত ছিলেন জনাব মোফিজুল ইসলাম,মেরিন ফিশারিজ অফিসার ও সায়েদুল ইসলাম ভুইয়া ,সহকারী মৎস্য কর্মকর্তা , সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, গোপালগঞ্জ সদর, এবং স্থানীয় সুধীজন।