গোপালগঞ্জে মাদকের টাকা না পেয়ে বড়ো ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ।

স্টাফ রিপোটার :

গোপালগঞ্জে মাদকের টাকা না পেয়ে বড়ো ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ।
গোপালগঞ্জে চর মানিকদাহ, কাজীর বাজার এলাকার করম আলি লস্কারের বড়ো ছেলে মো. বাবলু লস্কার, (৫৬) কে কুপিয়ে জখম করেছে তার আপন ছোট ভাই হুমায়ন লস্কার। গোপালগঞ্জ সদর পৌরসভায় স্বাস্থ্য বিভাগে চাকরিরত এই বাবুল লস্কার অফিসে যাওয়ার পথে এ ঘটনা ঘটায় তার ভাই।
আজ শনিবার (২৮শে মার্চ) সকাল আনুমানিক ৯.৩০ মিনিটে গোপালগঞ্জ সদর উপজেলার চর মানিকদাহ কাজীর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী বাবুল লস্কার এক ভিডিও বক্তব্যে গণমাধ্যম কর্মীদের নিকট বলেন, আমি গোপালগঞ্জ পৌরসভায় চাকরি করি। আমার আপন ছোট ভাই হুমায়ন সম্পূর্ণ নেশাগ্রস্ত। ও বিভিন্ন সময় আমার কাছে নেশা করার জন্য টাকা চায়। আজ সে আমার কাছে টাকা চেয়েছে, আমি দিই নাই বলে আমাকে দা দিয়ে কুপিয়ে জখম করে সে। এই নেশার টাকা জোগাড় করতে সে আগেও আমার মেঝ ভাইকে ও তার বৌকে মেরেছে। আমার ভাই মহাম্মাদ পাড়ায় বাড়ি করার সময় ও বিভিন্ন লোকজন নিয়ে নানা উপায়ে টাকা আদায় করার জন্য সমস্য করেছে। হুমায়নের ভয়ে আমরা বাড়ি ছাড়া। তিনি আরো বলেন, আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এই নেশাখোর ভাইয়ের হাত থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যপারে গোপালগঞ্জ সদর থানায় বাবুল লস্কার বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী অফিসে যাওয়ার সময় তাকে খুন করার উদ্দেশ্যে ছোট ভাই হুমায়ুন হাত দা দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় অভিযুক্ত বাবুল লস্করকে মেরে ফেলার হুমকি দেন।