গোপালগঞ্জে ব্যস্ত সড়ক দখল করে পাথরের স্তূপ :দুর্ভোগে পথচারী ও এলাকাবাসী।

স্টাফ রিপোর্টার, মিঠুন হাসান জাকারিয়া্ :

গোপালগঞ্জে ব্যস্ত সড়ক দখল করে পাথরের স্তূপ :দুর্ভোগে পথচারী ও এলাকাবাসী।
গোপালগঞ্জে ব্যস্ত সড়ক দখল করে পাথরের স্তূপ :দুর্ভোগে পথচারী ও এলাকাবাসী।

গোপালগঞ্জ সদর উপজেলার কোর্ট মসজিদের সামনের অন্যতম ব্যস্ত সড়কে কয়েকদিন ধরে বিপুল পরিমাণ টুকরো পাথর ফেলে রাখার ঘটনায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যানবাহন চালকরা। ব্যস্ত এই সড়কের বড়ো একটি অংশ দখল করে রাখা পাথরের স্তূপের কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি এবং ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল।
স্থানীয় সূত্রে জানা গেছে, মডেল স্কুল সংলগ্ন প্রধান সড়কের প্রায় অর্ধেক অংশ জুড়ে পাথরের স্তূপ ফেলে রাখা হয়েছে। কোর্ট মসজিদের সামনের এই সড়ক দিয়ে প্রতিদিন অটো, রিকশা, মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। সড়ক সংকুচিত হয়ে পড়ায় চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, দিনের পর দিন সড়কের ওপর নির্মাণসামগ্রী ফেলে রাখা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।
মডেল স্কুল সংলগ্ন কয়েকজন ব্যবসায়ী জানান, পাথরের স্তূপের কারণে শিক্ষার্থী, অভিভাবক এবং আশপাশের ব্যাবসাপ্রতিষ্ঠানে আসা লোকজনকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুল চলাকালীন সময়ে যানজট আরও তীব্র আকার ধারণ করছে।
স্থানীয়দের ভাষ্য, শুরুতে পাথর বহনকারী গাড়ির চালক ও শ্রমিকদের এ বিষয়ে আপত্তি জানানো হলে তারা জানান, এসব পাথর একজন সাবেক কমিশনারের এবং তার নির্দেশেই সড়কের ওপর রাখা হয়েছে।
্রএ ব্যাপারে মুঠোফোনে সাবেক কাউন্সিলরের নিকট জানতে চাইলে তিনি কাল অর্থাৎ ২৫ জুনের মধ্যে পাথর সরিয়ে নেওয়ার আশ্বাস দিলেও এখন এখন পর্যন্ত তা দৃশ্যমান।
সাধারণ পথচারীরা বলছেন, জনসাধারণের চলাচলের রাস্তা ব্যক্তিগত কাজে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি একদিকে যেমন : নাগরিক অধিকার ক্ষুণ্ন করে, অন্যদিকে জননিরাপত্তাকেও হুমকির মুখে ফেলে। তারা মনে করেন, সড়ক দখল করে নির্মাণসামগ্রী ফেলে রাখা ক্ষমতার অপব্যবহারের শামিল এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান নেওয়া জরুরি।

গোপালগঞ্জে ব্যস্ত সড়ক দখল করে পাথরের স্তূপ :দুর্ভোগে পথচারী ও এলাকাবাসী।
গোপালগঞ্জে ব্যস্ত সড়ক দখল করে পাথরের স্তূপ :দুর্ভোগে পথচারী ও এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, অবিলম্বে সড়ক থেকে পাথরের স্তূপ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হোক এবং ভবিষ্যতে যাতে কেউ জনসাধারণের সড়ক ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে না পারে, সে জন্য প্রশাসনের নিয়মিত তদারকি নিশ্চিত করা হোক।
সচেতন মহলের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে যে কোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হতে পারে। তাই জনস্বার্থে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।