
এমডি নাঈম গোপালগঞ্জ :

জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগষ্ট আওয়ামীলীগ ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয় বর্ষপূর্তি পালন উপলক্ষে গোপালগঞ্জে বিজয় গণ-অভ্যুত্থানের করেছে জেলা বিএনপি ও গোপালগঞ্জ সদর উপজেলা শ্রমীকদল’সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গোপালগঞ্জ সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব রিপন মোল্লার নেতৃত্বে আজ বেলা ১১টায় শহরের বিসিক নগরীর সামনে থেকে সদর উপজেলা শ্রমিক দলের একটি বিজয় শ্রমিক বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মডেল মসজিদের সামনে এসে শেষ হয়। শ্রমিক দলের নেতাকর্মীদের আগমনে পরে ওখানে একটি বিজয় সমাবেশ করে তারা।
বিজয় সমাবেশে জেলা বিএনপি’র আহবায়ক শরীফ রাফিকুজ্জামান, সদস্য সচিব এ্যাডভোকেট আবুল খায়ের, সমস্য এ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, এস,এম জিয়াউল কবির বিল্পব, কেএম বাবর, উপজেলা বিএনপি’র সভাপতি লেলিন সিকদার, যুগ্ম-আহবায়ক গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা শ্রমিকদলের যুগ্ম আহবায়ক রিপন দাড়িয়া, সদস্য আনিচুর রহমান নাসিম,জমিরউদ্দিন মোল্লা, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব রিপন মোল্লা, শ্রমিক দল নেতা নাসির খাঁ, হযরত আলী, সদস্য কামরুল, পলাশ খানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।