গোপালগঞ্জে বাজার, ফিলিং স্টেশন ও আইসক্রিম ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা।

শৈলেন্দ্রনাথ মজুমদার, নিজস্ব প্রতিবেদক :

গোপালগঞ্জে বাজার, জ্বালানি তৈল ও আইসক্রিম ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা।

পবিত্র ইদুল ফিতরকে সামনে রেখে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের ভোগান্তি দুরিকরনে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার (১৮ই মার্চ)সকালে থেকে এ অভিযান পরিচালনা করেন গোপালগঞ্জ জেলা এনডিসি ও মেজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়।

গোপালগঞ্জ জেলার সদর উপজেলার পুলিশ লাইনে সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ২,০০০/- (দুই হাজার) টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া এসময় অত্র এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয় এবং গোপালগঞ্জ ফিলিং স্টেশন, শরীফ নুরজাহান ফিলিং স্টেশন ও দোলা ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুত ও বিতরণ তদারকি করা হয়।

পরবর্তীতে গোপালগঞ্জ সদরের উত্তর গোবরা পূর্বপাড়ায় (নিলামের পাশে) একটি আইসক্রিম ফ্যাক্টরিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার প্রভৃতি অপরাধ আমলে গ্রহণপূর্বক, ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।