গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা-আহ্বায়ক শৈলেন্দ্রনাথ মজুমদার।

এমডি নাঈম, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক :

গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা-আহ্বায়ক শৈলেন্দ্রনাথ মজুমদার।
৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি সাংবাদিকদের নিরাপত্তা ও সাংগঠনিক কার্যক্রম জোরদারে সাত দফা গুরুত্বপূর্ণ রেজুলেশন গৃহীত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩১শে মার্চ)দুপুর ২টায় প্রেসক্লাব, গোপালগঞ্জের সম্মেলন কক্ষে সর্ব সম্মতিক্রমে এ আহ্বায়ক কমিটিটির ঘোষণা দেন প্রেসক্লাব, গোপালগঞ্জের সভাপতি বিএম জুবায়ের হোসেন।
কমিটিটির আহ্বায়ক শৈলেন্দ্রনাথ মজুমদার বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাক বিশ্ববিদ্যালয়ের ১৯৯১ শিক্ষাবর্ষের একজন মেধাবী ছাত্র ছিলেন, তিনি দৈনিক ক্রাইম নিউজের নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন, এ ছাড়াও তিনি দৈনিক গ্রামের কাগজ ও দৈনিক সূপ্রভাতের জেলা প্রতিনিধি। গোপালগঞ্জ জেলার বিজ্ঞ সিনিয়র এই সাংবাদিক ২০০১ সাল থেকে অ্যাকটিভেশন কার্ড প্রাপ্ত হয়েছেন, বর্তমানে তা চলমান।

গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে নতুন গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের প্রথম সাধারণ সভায় পেশাগত মানোন্নয়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনেরে আহ্বায়ক শৈলেন্দ্রনাথ মজুমদার। সভায় উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
সভায় গৃহীত রেজুলেশনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— সংগঠনের ঐক্য অটুট রাখা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় অঙ্গীকারবদ্ধ থাকা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো। পাশাপাশি সদস্যদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার আয়োজন এবং জেলার বিভিন্ন উপজেলায় সংগঠনের কার্যক্রম সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়। সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনের সার্বিক উন্নয়নে আরও কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানানো হয়।
নবগঠিত কমিটির আহ্বায়ক শৈলেন্দ্রনাথ মজুমদার জানান, জেলার প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্‌ম গড়ে তোলা, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করাই হবে তাঁদের প্রধান লক্ষ্য। পাশাপাশি শিগ্‌গিরই পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরো বলেন, এই সংগঠনের মাধ্যমে গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মধ্যে সমন্বয় ও পেশাগত শক্তি আরও সুসংহত হবে।