গোপালগঞ্জে প্রতারক নকল স্বর্ণ বিক্রেতা এক  যুবক আটক।

ক্রাইম নিউজ প্রতিবেদক, মো, শিহাব উদ্দিন :

গোপালগঞ্জে নকল স্বর্ণ বিক্রেতা প্রতারক এক  যুবক আটক।
গোপালগঞ্জ সদর উপজেলার কুয়াডাঙ্গা মুন্সিপাড়ায় নকল স্বর্ণ বিক্রির অভিযোগে জসিম মোল্লা (২৭) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে জসিম মোল্লা নিজেকে স্বর্ণ বিক্রেতা পরিচয় দিয়ে এলাকার ঠান্ডা মোল্লার কন্যার কাছে কানের দুল বিক্রির প্রস্তাব দেন। তিনি দুলগুলো স্বর্ণ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। ক্রেতা দুলটি দেখে সন্দেহ হয়। পরবর্তীতে দুলটি স্বর্ণের না প্রমাণিত হয়।
বিষয়টি জানাজানি হয়ে গেলে, স্থানীয়রা বিক্রেতা জসিমকে আটক করেন এবং তাকে গোপালগঞ্জ সদর থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানের কাছে প্রতারককে সোপর্দ করা হয়।
এ ব্যপারে এস, আই মিজান বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গোপালগঞ্জে পূর্বেও এরূপ ঘটনায় লোভে পড়ে পথে বসেছে। এই নকল স্বর্ণ বিক্রেতা জসিম ধরা পড়ায়। সাধারণ মানুষের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। সমাজের সচেতন মহল তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, প্রতারণা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে। তারা আরো বলেন, নিজে সতর্ক থাকতে হবে, অপরকেও সচেতনতা সম্পর্কে অবিহিত করতে হবে।