
মো. মিথুন হাসান জাকারিয়া, স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জ জেলার সদর উপজেলার হরিপুরে হিন্দুপাড়ার মিলন বিশ্বাসের ছোট মেয়ে মিতু বিশ্বাস (১৯) নামক এক কিশোরীকে হত্যা চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। হত্যা চেষ্টায় ব্যর্থ হয়ে মিতুকে বেধরক মারধর করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
গত বুধবার (১১ই মার্চ) সকাল আনুমানিক ৯টার সময় বাড়ির ভিতরে কিশোরীকে একা পেয়ে পারিবারিক শত্রুতার জেরে এ ঘটনা ঘটায় পাশের বাড়ির তন্ময় বিশআস ও তার পরিবারের লোকজন।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানায় মিতুর বাবা মিলন বিশ্বাস বাদী হয়ে তপন বিশ্বাসের ছেলে তন্ময় বিশ্বাস (২০),তপন বিশ্বাসের স্ত্রী মুক্তি বিশ্বাস ও-মৃত কালীপদ বিশ্বাসের ছেলে তপন বিশ্বাসকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের সূত্রে জানা যায়, ভুক্তভোগীর পরিবারের সাথে অভিযুক্ত পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে পূর্বে থেকেই শত্রুতা চলে আসছিল। তারা একই এলাকার পাশাপাশি বাড়ি।
বাদীর এজাহারে আরো পাওয়া যায়, মিলল বিশ্বাস ছোট মেয়ে মিতু বিশ্বাসকে বাসায় রেখে সে এবং তার স্ত্রীকে নিয়ে ঘোষেরচর কলা বাগান এলাকায় রিলিফ এর চাউল এবং আটা উত্তোলন করতে যায়। হঠাৎ তার বড়ো মেয়ে মিতালি বিশ্বাস-এর মাধ্যমে জানতে পারেন যে, অভিযুক্তরা তার বসত ঘরের মধ্যে প্রবেশ করে হত্যা করার উদ্দেশ্যে তার ছোট মেয়ে মিতু বিশ্বাসকে ঘুমানো অবস্থায় মুখে বালিশ চাপা দিয়ে ধরে শ্বাসরোধ তার মেয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে তার গলা ও মুখ থেকে বালিশটি সরে যায়। এক পর্যায়ে ওরা তার মেয়েকে মেয়েকে প্রচণ্ডভাবে মারপিট করে। মিতুর চিৎকার শুনে তার বড়ো মেয়ে বড়ো বিশ্বাস এবং তার মিতালি ঘটনাস্থলে আসলে বড়ো বিভিন্ন ধরনের আসামিরা ভয়ভীতি,
ভুক্তভোগী মিতুর পিত মিলন বিশ্বাস বলেন, আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের নিকট আবেদন করছি যে, আমাদের বিষয়টি তদন্ত সাপেক্ষে বিচারের ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।