গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-এর শুভ উদ্‌বোধন।

আবিদুর রহমান নাহিয়ান :

গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-এর শুভ উদ্‌বোধন
গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-এর শুভ উদ্‌বোধন

সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও নানা আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর শুভ উদ্‌বোধন করা হয়েছে।
আজ শনিবার(০২ মে) বিকেলে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের শুভ উদ্‌বোধন করেন, গোপালগঞ্জ-১ আসনের এমপি ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান মোল্লা।
এসময় গোপালগঞ্জ-৩ আসনের এমপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কেএম বাবর এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বক্তব্য রাখেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্‌বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ জিয়া উদ্দিন ও গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেনিনসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দর।

গোপালগঞ্জ জেলায় ১২ থেকে ১৪ বছর বয়সি কিশোর-কিশোরীরা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিনটন, সাঁতার, মার্শাল আর্ট সহ ৮টি ইভেন্টে ৬টি দল অংশ নেবে। আজ শনিবার প্রথম দিনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।গোপালগঞ্জ জেলায় ১২ থেকে ১৪ বছর বয়সি কিশোর-কিশোরীরা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিনটন, সাঁতার, মার্শাল আর্ট সহ ৮টি ইভেন্টে ৬টি দল অংশ নেবে। আজ শনিবার প্রথম দিনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।