গোপালগঞ্জে দু-গ্রুপেরে সংঘর্ষের মামলায় বিএনপি নেতা গ্রেফতার।

ক্রাইম নিউজ প্রতিবেদক :

গোপালগঞ্জে দু-গ্রুপেরে সংঘর্ষের মামলায় বিএনপি নেতা গ্রেফতার।
ছবি: এম মাহাবুব আলি সোহেল

 সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা এম মাহাবুব আলী সোহেল গ্রেফতার।

গোপালগঞ্জে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চারবারের কাউন্সিলার এম, মাহাবুব আলি, সোহেল এবং শিবলী নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পল্লি বিদ্যুৎ অফিসের মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিবলী ও অন্তর নামে দুজন আহত হন।

এ ঘটনায় উলপুর ইউনিয়নের মালেঙ্গা গ্রামের মৃত আওয়াল মোল্লার ছেলে তরিকুল ইসলাম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মামলার বাদী তরিকুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত সাবেক উলপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার)।

এই মামলায় প্রধান আসামি করা হয়, গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জে স্বতন্ত্র প্রর্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা এম এইচ খান মঞ্জুকে।

এই নেতার ব্যপারে জানতে চাইলে গোপালগঞ্জ জেলা বিএনপি এক নেতা বলেন, আমাদের রাজনীতি সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। গত সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন না দেওয়ায়, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন, দলের সিদ্ধান্তে না মানায়  তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল, ঐ আদেশ বর্তমানে বহাল আছে।

২ নম্বর আসামি করা হয়েছে গোপালগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৪ বারের কাউন্সিলার এম মাহাবুব আলী সোহেলকে(গ্রেফতার)  ।

এ ছাড়া মামলার এজাহারে মিয়াপাড়া এলাকার মৃত : মজিবর ছেলে শিবলী (গ্রেফতার), কবীর মাহামুদের ছেলে ইফতি মোল্লা, উলপুরের আব্দুল সত্তার মিনার ছেলে ইকরাম মিনা, গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম মুনসুর আলীর ছেলে কবীর মাহামুদ, মৃত চুন্নু মোল্লার ছেলে ইমন মোল্লা, কবীর মাহামুদের ছেলে ইমরান আলি ইভান এবং উলপুর ফকিরপাড়ার আলমগীরের হোসেন ফকিরের ছেলে হৃদয় ফকিরকে আসামি করা হয়েছে।

এ মামলার ৬ নং আসামি কবির মাহামুদ মুঠোফোনে বলেন, আমি  পেশায় একজন সাংবাদিক ও সাবেক সহ- সভাপতি গোপালগঞ্জ জেলা বিএনপি, আমাকে কি কারণে এই মামলায় দেওয়া হলো তা আমার জানা নেই। আমি এই ঘটনার সাথে জড়িত নই।

স্থানীয়দের ভাষ্য, পূর্বশত্রুতাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। তবে সংঘর্ষের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কার কী ধরনের সম্পৃক্ততা ছিল, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এদিকে, মামলায় বিএনপির রাজনীতির সাথে জড়িত একাধিক নেতার কর্মীদের নাম আসায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে বাদী তরিকুল ইসলাম সাবেক যুবলীগের ইউনিয়ন সভাপতি ও জনপ্রতিনিধি হওয়ায় বিষয়টি রাজনৈতিক ভাবেও আলোচনার সৃস্টি হয়েছে।