গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুলাই ২০২৬ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সংশ্লিষ্ট সদস্যরা।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন এবং অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, অনলাইন জুয়া বন্ধ, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, মানবপাচার প্রতিরোধ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, ফুটপাত দখলমুক্ত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া জনভোগান্তি সৃষ্টি করে এমন বিভিন্ন অপরাধ ও কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও সক্রিয়ভাবে ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আরও কার্যকর সমন্বয়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধের ওপর জোর দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট সব দপ্তর ও জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সমন্বিত উদ্যোগের মাধ্যমে গোপালগঞ্জকে আরও নিরাপদ, স্থিতিশীল ও স্বস্তিদায়ক জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা করা হয়।