গোপালগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন।

এমডি নাঈম গোপালগঞ্জ :

গোপালগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র -জনতার স্মরণে গোপালগঞ্জ জেলার স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জ শহরের শেখ কামাল স্টেডিয়ামের সম্মুখভাগে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ সংলগ্ন খোলা জায়গায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান (যুগ্ম—সচিব) এবং জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ গোলাম কবির, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলাম, পানি উন্নয়ন অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম রিফাত জামিল, আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মজিবুল হক, জেলা বিএনপি’র আহবায়ক শরীফ রাফিকুজ্জামান, জুলাই গণ—অভ্যুত্থানে শহীদ হাফেজ মাওলানা মো. মঈনুল ইসলাম ওরফে মাঈন উদ্দিনের এর মা মাহফুজা বেগম এবং সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন। ফলক উন্মোচন শেষে সবাই জুলাই গণ—অভ্যুত্থানে শহীদ ছাত্র—জনতার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন।