গোপালগঞ্জে চোর অপবাদ দিয়ে দুই নারীকে বেধড়ক মারপিটের অভিযোগে গ্রেপ্তার -২

এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জে চোর অপবাদ দিয়ে দুই নারীকে বেধড়ক মারপিটের অভিযোগে গ্রেপ্তার -২
গোপালগঞ্জে চোর অপবাদ দিয়ে দুই নারীকে বেধড়ক মারপিটের অভিযোগে গ্রেপ্তার -২

ভিডিও ধারণ করে ফেসবুকে ভাইরাল করার অপরাধের ব্যপারটিও আমলে এনেছে প্রশাসন।

গোপালগঞ্জ শহরের কাপড়পট্টি এলাকায় চুরির অপবাদ দিয়ে দুই নারীকে আটকে মারধর ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়া দেয়ার অভিযোগে জড়িত দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে ভোরে ভুক্তভোগী নারী তৃশা বেগমের অভিযোগের প্রেক্ষিতে গোপালগঞ্জ সদর থানা পুলিশ দুজনকে গ্রেফতার করে।
গ্রেপ্তাররা হলেন, গোপালগঞ্জ বস্ত্র মালিক সমিতির সাধারণ সম্পাদক রিটু শিকদার ও এলিট ফেব্রিক্সের স্বত্বাধিকারী নিয়ামুল।
অভিযোগে জানা যায়, গত বুধবার দুপুরের দিকে দুই নারী কাপড় আজকে দোকানে কাপড় কিনতে যান। পছন্দ না হয় তারা কাপড় না কিনেই দোকান থেকে বের হয়ে আসেন। কিছুক্ষণ পর কয়েকজন দোকানদার ও কর্মচারী তাদের আটকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এ সময় তাদের হাতে থাকা ব্যাগ নিয়ে টানাটানি ও অকথ্য ভাষায় গালাগাল করা হয়। একপর্যায়ে ওই দুই নারীকে মারধর করে চোর অপবাদ দিয়ে ভিডিও ধারণ করা হয়।
ভুক্তভোগী এক নারী অভিযোগ করে বলেন, তারা কোন অপরাধ করেননি। দোকান মালিক ও কর্মচারীরা মিলে তাদেরকে চোর অপবাদ দিয়ে লাঠি দিয়ে মারধর করা হয়েছে। একলা তাদের ব্যাগে কোন কাপড় না থাকা সত্ত্বেয় তাদের সঙ্গে থাকা ব্যাপ কেড়ে নিয়ে তার মধ্যে কাপড় ঢুকিয়ে দেয়া হয়। তিনি আরো অভিযোগ করেন, চোর অপবাদ দিয়ে জিজ্ঞাসাবাদের ভিডিও চিত্র ধারণ করে এবং বৃহস্পতিবার সামাজিক গণমাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়। এতে তারা পারিবারিক ও সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। এছাড়া, এ ঘটনায় তাদের সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে।
এদিকে ধারনকৃত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অভিযোগের সত্যতা যাচাই ও প্রকৃত ঘটনা উদঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি করেন তারা। দুজন নারীকে লাঞ্ছিত করে তাদের ভিডিও ধারণ ও ফেসবুকে পোস্ট করে বিব্রত কর পরিস্থিতিতে মধ্যে ফেলে দেওয়ার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহা. আমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পড়ানো হয়েছে।